গণসংযোগে বাধা দিলে সিইসির অফিসে গিয়ে বসে পড়ব : জাহাঙ্গীর

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৮:২৮ এএম

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, একজন প্রার্থী হিসেবে ভোটারদের মধ্যে শান্তিপূর্ণ গণসংযোগে কোনো ধরনের বাধা দেওয়া হলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার (সিইসি) অফিসে বসা ছাড়া কোনো উপায় থাকবে না। গতকাল সোমবার টানা নবম দিনের মতো গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

সকাল ১০টায় উত্তরখান মাজার থেকে গণসংযোগ শুরুর কথা ছিল এই প্রার্থীর। কিন্তু  সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মসূচি থাকায় তা সম্ভব হয়নি। পরে সাড়ে ১১টার দিকে বিকল্প সড়কে জাহাঙ্গীর গণসংযোগ শুরু করেন। এরপর উত্তরা ৮ নম্বর   সেক্টরের মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন, আইচি হাসপাতাল, মহিলা ও শিশু হাসপাতাল, পল্লী বাজার এলাকায় গণসংযোগ শেষে পলওয়েল শপিং মলের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত