করোনা সন্দেহে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকালে তিনি নগরীর পার্কভিউ হাসপাতালে হাসপাতালে ভর্তি হন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী ও সাবেক ছাত্রনেতা রায়হান ইউসুফ।
তিনি বলেন, বেশ কয়েক দিন থেকে নাছির ভাইয়ের জ্বর ছিল। জ্বর না কমায় করোনা সন্দেহে তিনি পার্কভিউ হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতিমধ্যে করোনা পরীক্ষার জন্য নমুনাও দিয়েছেন। রিপোর্ট পেলে জানা যাবে, তিনি করোনা আক্রান্ত হয়েছেন কিনা।
প্রসঙ্গত, করোনাকালীন সময়ে আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্বে ছিলেন।
