মার্কিন নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৯:৪৩ পিএম

শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। প্রথম প্রহরে ভোট দিয়েছেন নিউ হ্যাম্পশায়ারের দুই এলাকার বাসিন্দারা।

কানাডার সীমান্ত ঘেঁষা এলাকা দুইটির বাসিন্দারা ‘ঐতিহ্যগতভাবে’ ১৯৬০ সাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোট দিয়ে আসছেন।

এ দুই কেন্দ্রে একটিতে জিতেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরেকটিতে জিতেছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

বিবিসি জানায়, মঙ্গলবার সকাল শত শত ভোটার যুক্তরাষ্ট্রের ভোট কেন্দ্রগুলোতে লাইন ধরেছেন। স্কুল, লাইব্রেরি থেকে শুরু করে নানা জায়গায় এবার ভোটকেন্দ্র বসানো হয়েছে।

image

আটলান্টা, জর্জিয়ায় নির্বাচন কর্মীরা ভোটগ্রহণের আগে শপথ নিচ্ছেন।

image

মেইন রাজ্যের ওয়াটারভিলে সামাজিক দূরত্ব মেনে লাইন দাঁড়িয়ে ভোটাররা। কেনটাকিতেও ভোটারদের লম্বা লাইন দেখা যায়।

image

পেনসিলভেনিয়ার অ্যামব্রিজে সূর্যোদয়ের আগেই লাইনে দাঁড়ান ভোটাররা।

মিশিগানের ফ্র্যান্ড রেপিডসেও ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।

অঙ্গরাজ্যটি ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের ঘাঁটি হলেও ২০১৬ সালে অল্প ব্যবধানে জিতেছিলেন রিপাবলিকান ট্রাম্প।

তবে নিউইয়র্ক সিটির ব্রুকলিন হেইটসের কেন্দ্রে ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। সেখানে সেন্ট ফ্রান্সিস কলেজে ভোট কেন্দ্র বসানো হয়। স্থানীয় সময় সকাল সাড়ে আটটায়ও কেন্দ্র ছিল অনেকটা ভোটার-শূন্য।

যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ২১ কোটি আমেরিকান ভোট দেবেন। করোনাভাইরাসের কারণে এরই মধ্যে অনেক মানুষ আগাম ভোট দিয়েছেন।

৯ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়ে দিয়েছেন। যা ২০১৬ সালের নির্বাচনে আগাম ভোট থেকে ৭০ শতাংশ বেশি।

প্রাথমিক হিসাবে দেখা যাচ্ছে, এসব আগাম ভোটের ৫৪ শতাংশ ডেমোক্রেটিক এবং ৪৫ শতাংশ রিপাবলিকানদের ঝুলিতে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত