ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০২:১১ এএম

ঝালকাঠিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার আট মাস পর কমিটি ভেঙে দুই সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। 

কমিটিতে ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেনকে আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করে নতুন কমিটি ঘোষণা করবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়ায় দলীয় নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করে কমিটির সদস্যদের স্বাগত জানিয়েছেন।

২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ঝালকাঠি জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সেই কমিটির মেয়াদ শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত