আশুলিয়ায় ইতিহাস পরিবহন নামে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাকিব (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বাস ও চালককে আটক করতে পারেনি পুলিশ।
নিহত নাকিব আশুলিয়ার চিত্রশাইল এলাকার ইমান উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার (এসআই) ইউনুস জানান, নবীনগর চন্দ্রা মহাসড়কে আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগরগামী ইতিহাস নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নাকিব (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ সাভার হাই-ওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে।
সাভার হাই-ওয়ে থানার এসআই মারফত আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
