মহেশপুরে অবৈধভাবে ভারতে যা্ওয়ার সময় আটক ৮

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০৩:৪০ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে অবৈধভাবে ভারতে যা্ওয়ার সময় নারী ও শিশুসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

বুধবার ভোরে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের একাশিপাড়া মোড়ে কাশেম মিয়ার ইটভাটার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের একাশিপাড়া মোড়ে কাশেম মিয়ার ইটভাটার সামনে থেকে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

তিনি আরও জানান, এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং দুইজন শিশু রয়েছে। এরা সবাই বাগেরহাট ও খুলনা জেলার বাসিন্দা। আটকদেরকে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত