বেড়া ইউএনওর ফোন নম্বর ক্লোন করে মেম্বারের কাছে টাকা দাবি

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৩:২১ পিএম

পাবনা বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)' সরকারি মোবাইল নম্বর ব্যবহার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন জনের কাছে টাকা দাবি করা হয়েছে। ফোন নম্বর ক্লোন করে দুষ্কৃতিকারীরা টাকা দাবি করছে বলে সতর্কবার্তা দিয়েছেন খোদ ইউএনও নিজে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী উপজেলা প্রশাসন বেড়া পাবনা, প্রশাসনের ফেইসবুক আইডিটি রিভিউয়ের জন্য বন্ধ থাকায় তার ব্যক্তিগত আইডিতে একটি সতর্কবার্তা দিয়েছেন।

সেখানে তিনি উল্লেখ করেন, ‘সতর্কীকরণ বার্তা, বেড়া উপজেলা নির্বাহী অফিসার, এর  মোবাইল নম্বর ক্লোন করে দুষ্কৃতিকারীরা সবার কাছে টাকা দাবি করছে। কেহ এই দুষ্কৃতিকারীদের ফাঁদে পরবেন না।’

ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বলেন, উপজেলার ঢালারচরে এক (ইউপি) সদস্য  আমাকে ফোন করে জানিয়েছেন ইউএনও' র সরকারি নম্বর দিয়ে ফোন করে টাকা চাওয়া হয়েছে, এছাড়াও হাটুরিয়া- নাকালিয়া ইউনিয়নের সচিবকে ফোন করে টাকা দাবি করেছে তাই সবাইকে সর্তক করার জন্য ফেইসবুকে আমি সতর্কীকরণ বার্তা দিয়েছি।’

এ বিষয়ে বেড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত