মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩৫ ককটেল উদ্ধার

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৬:৪৪ এএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাহেরকান্দি গ্রামে পরিত্যক্ত অবস্থায় ৩৫টি ককটেল উদ্ধার করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাহেরকান্দি গ্রামের সুরু খানের পরিত্যক্ত বাড়ির পেছনে লতাপাতা দিয়ে ডাকা অবস্থায় তিনটি বালতিভর্তি এসব ককটেল উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ ডিবির ওসি মোজাম্মেল হক বলেন, বাহেরকান্দি গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিন বালতিতে থাকা ৩৫টি ককটেল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, বিভিন্ন সময় ওই এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে এসব ককটেল ব্যবহার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত