সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রবাসীকল্যাণমন্ত্রী

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৬:৪৪ এএম

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও তার স্ত্রী নাসরিন আহমদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল (বুধবার) স্যারের পজিটিভ শনাক্ত হয়েছে। ম্যাডামের আরও চার দিন আগে ধরা পড়েছে। রাশেদুজ্জামান জানান, মন্ত্রীর একান্ত সহকারী সচিব আহমেদ কবীরও করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

ইমরান আহমদ সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) আসন থেকে ছয় বারের সাংসদ নির্বাচিত হয়েছেন। ইমরান আহমদের স্ত্রী অধ্যাপক নাসরিন আহমদ ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক। তিনি বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত