বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের বিবির পুকুর পাড়ে সমাবেশ হয়।
বরিশাল জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুম্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা বাসদ সদস্য বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক শানু আক্তার, জেলা শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক প্রমুখ।
