গোপালগঞ্জে গাড়ীর ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ঘোনাপাড়া ফাঁড়ি ইনচার্জ এসআই মলয় রায় জানান, রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে স্থানীয়রা সড়কে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠিয়েছে।
লাশের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাস্তা পারের সময় যে কোনো যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। তবে লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।
