মাদারীপুরে যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে আহত ২০

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০৩:০১ পিএম

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

রবিবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজৈরের টেকেরহাট থেকে যাত্রীবাহী একটি বাস মাদারীপুরে আসছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচরে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে নারীসহ আহত হয় অন্তত ২০ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এদের মধ্যে দুইজনের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত