রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাই দগ্ধ

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০৩:৪৯ পিএম

রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে মেরাদিয়া মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।

দুজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. রাজিব হোসেন (২২) ও তার ছোট ভাই মোহাম্মদ হাসিব (১৯)।

দগ্ধদের মা লাকি আক্তার জানান, তারা মেরাদিয়া কমিশনার গলিতে থাকেন। তার দুই ছেলে রাজিব ও হাসিব রড মিস্ত্রির কাজ করে।

তিনি বলেন, দুপুরে মেরাদিয়া মধ্যপাড়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিল তারা। কাজ করার সময় একটি রড ভবনের পাশের হাইভোল্টেজ তারের সঙ্গে লাগে। এতে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আবদুল খান কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে জানান, হাসিবের শরীরের ৭০ শতাংশ ও রাজিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। হাসিবের অবস্থা আশঙ্কাজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত