সেনাবাহিনীর চারটি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার বগুড়ার ১১ পদাতিক ডিভিশনে অনুষ্ঠিত হয়। এই রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্টডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বগুড়া সেনানিবাসের শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে আর্টডকের জিওসি উপস্থিত হলে ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান তাকে অভ্যর্থনা জানান। প্যারেড কমান্ডার লে. কর্নেল মীর শাফকাত হোসাইনের নেতৃত্বে ১১ পদাতিক ডিভিশনের একটি সম্মিলিত চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন এবং প্রধান অতিথিকে জেনারেল সালাম প্রদান করে। স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা, দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং বিবিধ প্রশিক্ষণ ও অপারেশনাল কর্মকান্ডে সাফল্যের স্বীকৃতিস্বরূপ একটি ইউনিট বা রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। আইএসপিআর আরও জানায়, জিওসি, আর্টডক রেজিমেন্টাল কালারপ্রাপ্ত ইউনিটগুলোকে সেনাবাহিনীপ্রধানের পক্ষ থেকে অভিনন্দন জানান।
×
