প্রাকৃতিক পরিবেশকে গুরুত্ব দিয়ে পাঁচতারকা মানের সুবিধা রেখে রূপায়ণ সিটি উত্তরা গড়ে উঠছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এমএ মুবিন খান। গত রবিবার রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তার সঙ্গে প্রকল্প পরিদর্শনে আসেন রংপুর গ্রুপের চেয়ারম্যান নিলু আহসান, এআইসিএইচআই মেডিকেল গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. মোয়াজ্জেম হোসেন, হেলথ সিটির ম্যানেজিং ডিরেক্টর নাজমুল আহসান, ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের সিএফও তারিকুজ্জামান খান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রাজেশ পালিত। দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে এলে তাদের স্বাগত জানিয়ে পুরো প্রকল্প পরিদর্শন করান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এহসানুর রহমান।
প্রকল্পের অন্যতম আকর্ষণ স্কাই ভিলা, রেইন ফরেস্ট, সান ডেক, রিডিং লাউঞ্জ, মুভি থিয়েটার, জিমনেশিয়াম, সুইমিংপুলসহ পুরো প্রকল্প পরিদর্শন শেষে রংপুর গ্রুপের চেয়ারম্যান নিলু আহসান বলেন, এ আবাসন প্রকল্প উন্নত জীবনের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ট্রিটমেন্টে শ্রেষ্ঠ ঠিকানা। এআইসিএইচআই মেডিকেল গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. মোয়াজ্জেম হোসেন বলেন, প্রকল্পটি আধুনিক নগর জীবনের সব সুবিধাই বিদ্যমান রয়েছে।
