মৎস্য অধিদপ্তরের চার বছরমেয়াদি ডিপ্লোমা ইন ফিশারিজ কোর্স সম্পন্নকারী ২৩৪ জন কর্মচারীর বেতন গ্রেড ১৪ ও ১৬তম থেকে ১১-তে উন্নীত করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গতকাল সোমবার গ্রেড বৃদ্ধির এ আদেশ জারি করেছে। কর্মচারীদের মধ্যে রয়েছেন সহকারী, হ্যাচারি টেকনিশিয়ান, ল্যাব সহকারী, ল্যাবরেটরি টেকনিশিয়ান কাম পাম্প অপারেটর, হ্যাচারি সহকারী ও তথ্য সংগ্রহকারী। আদেশে বলা হয়, নতুন স্কেল সংশ্লিষ্ট কর্মচারীর ডিপ্লোমা সনদ প্রাপ্তির তারিখ থেকে কার্যকর হবে। এসব পদে কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় গ্রেড উন্নীতকরণের এ কাজ সম্পন্ন করেছে মন্ত্রণালয়।
×
