বরিশাল সিটির সাবেক মেয়র কামালের মুক্তি দাবি

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০৮:২৩ পিএম

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির মৎস্যবিষয়ক সম্পাদক আহসান হাবীব কামালের দণ্ডাদেশ প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডে জেলা বিএনপির প্রতিবাদ ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

গত সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক সাবেক মেয়র কামালকে পাঁচ বছর কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানার রায় দেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল শাখার সভাপতি মহসিন মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান লিঙ্কন, বরিশাল উত্তর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম দিপু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত