দি এশিয়ান এজ পত্রিকার সম্পাদনা পর্ষদের চেয়ারম্যান শোয়েব চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার বিজ্ঞ মহানগর হাকিম মো. আতিকুল ইসলাম। এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ তৈরি ও প্রকাশ করায় প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে শোয়েব চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মানহানির মামলা করা হয়।
এক্সিম ব্যাংকের পক্ষে মামলাটি করেন সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী এবং নাসা গ্রুপের পক্ষে অপর মামলাটি করেন নাসা উপদেষ্টা লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীরপ্রতীক (বার)।
মামলার তদন্তকারী সংস্থা পিবিআই ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার শোয়েব চৌধুরীর বিরুদ্ধে আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। মামলার শুনানিতে শোয়েব চৌধুরী উপস্থিত না থাকায় বিজ্ঞ মহানগর হাকিম তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিজ্ঞপ্তি।
