ঝিনাইদহে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের পায়রা চত্ত্বর, আরাপপুর, হামদহ, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আদালত পরিচালনা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরি।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ পর্যন্ত জেলার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরার অপরাধে ৬০ জনকে ৩২ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও মাস্ক ব্যবহার করতে প্রচারণা চালানো হচ্ছে।
