কিশোরগঞ্জে কলেজছাত্র ফারহান মাসুদ বিজয় (২২) হত্যা মামলার প্রধান আসামি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ কে এম ইয়াকুব সুমনসহ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার সন্ধ্যায় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ওই রাতেই নিহত বিজয়ের বাবা আবদুর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
মামলায় নয়জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ কে এম ইয়াকুব সুমনকে (৪০) করা হয়েছে প্রধান আসমি। কারাগারে পাঠানো অপরজনের নাম মনির (২২)। তিনি শহরের আখড়াবাজার এলাকার মৃত ইদ্রিছ মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর বিকালে কিশোরগঞ্জ শহরের নগুয়া প্রথম মোড়ে কলেজছাত্র ফারহান মাসুদ বিজয়কে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
