শিশুর পায়ুপথে লাঠি দিয়ে আনসার সদস্যের নির্যাতন

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০৭:০০ এএম

চট্টগ্রামের পাথরঘাটায় ১১ বছরের এক শিশুর পায়ুপথে লাঠি দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে রুবেল সরদার নামে এক আনসার সদস্যের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানার পাথরঘাটার জলিলগঞ্জ আবাসিক এলাকার মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ রুবেলকে আটক করেছে। নির্যাতনের শিকার আপন দাশ বান্ডেল সাবিত্রীসুধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রুবেল সরদার বরিশাল জেলার বাসিন্দা।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, জলিলগঞ্জ আবাসিক এলাকার ভেতরে একটি খালি মাঠে দুপুরে স্থানীয় শিশু-কিশোনরা খেলছিল। এ সময় সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা তাদের দেখে ধাওয়া দিলে অন্য শিশুরা পালিয়ে যেতে পারলেও আপন পড়ে যায়। তখন আনসার সদস্য রুবেল তাকে লাঠি দিয়ে মারধর করে এবং পায়ুপথে লাঠি ঢুকিয়ে দেয়। চিকিৎসকরা বলছেন, তার মলদ্বার ছিঁড়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত