গ্রামে আধুনিক নগর সুবিধা পৌঁছে দিতে হবে : তাজুল ইসলাম

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০৭:০১ এএম

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, শুধু আধুনিক সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করে নয়, আধুনিক সমস্যার কথাও বিবেচনায় রেখে নগর উন্নয়ন পরিকল্পনা করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) সাংবাদিকদের জন্য নগর পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনাবিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘শহরমুখী মানুষকে জোর করে আটকানো যাবে না, প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা পৌঁছে দিতে হবে। এ জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ‘আমার গ্রাম, আমার শহর’-এর বিশেষ অঙ্গীকার করেছে। আর এই আধুনিক নগরীর সুযোগ-সুবিধা দিতে গিয়ে যেন আধুনিক সমস্যা তৈরি না হয়, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ঢাকা শহরকে বাসযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই করার লক্ষ্যে পরিকল্পিতভাবে সম্প্রসারণ করতে হবে।’

কাপ্তান বাজারের অবৈধ ৭৯ দোকানে তালা : রাজধানীর কাপ্তান বাজারের ৭৯ অবৈধ দোকানে তালা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বরাদ্দবিহীন এসব দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত