তিন বছর কারাভোগ

৩০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতের পুলিশ

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১২:১৩ এএম

ভারতে তিন বছর কারাভোগের পর ৩০ বাংলাদেশি তরুণ-তরুণী ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে ভারতীয় পুলিশের কাছ থেকে গ্রহণ করে।

তাদের হস্তান্তরের সময় বিএসএফ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। হস্তান্তর করা তরুণ-তরুণী ও শিশুদের বাড়ি খুলনা, বরিশাল ও নড়াইলের বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানান, ভালো চাকরির আশায় সাড়ে তিন বছর আগে ওই ৩০ জন দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই ভারতে যায়।

বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় কলকাতা পুলিশ তাদের শহরের বিভিন্ন স্থান থেকে আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের তিন বছর সাজা দেয়। সাজার মেয়াদ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ভারত ৩০ জনকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ইমিগ্রেশন পুলিশ তাদের বাড়িতে ফেরত পাঠাতে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত