হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে রবিবার। এতে সাবেক মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে নতুন আমির ও বারিধারা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক নূর হোসাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করেছে কাউন্সিল। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় কাউন্সিল সম্পন্ন হয়।
কাউন্সিলে সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মঈনুদ্দিন রুহী, আল্লামা আহমদ শফির ছেলে ও সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানীসহ আল্লামা শফির অনুসারি হিসাবে পরিচিত বেশ ক’জন নেতা যোগ দেননি।
হেফাজতে ইসলামের নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে দুই পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। শুরুতেই হেফাজত ইসলাম বাংলাদেশের সদ্য সাবেক মহাসচিব জুনায়েদ বাবুনগরী উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে হেফাজতের বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আলাপ-আলোচনার মাধ্যমে উপস্থিত প্রতিনিধিদের সম্মতিতে নতুন কমিটি গঠনের জন্য ১২ জন সিনিয়র আলেমের সমন্বয়ে একটি সাবজেক্ট কমিটি গঠন করেন।
তারা হলেন মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদী, জুনায়েদ বাবুনগরী, নুর হোসাইন কাসেমী, ইয়াহহিয়া, আব্দুল আওয়াল, মাহফুজুল হক, জোনায়েদ আল হাবিব, মুফতি মনির হোসেন, আজিজুল হক ইসলামাবাদী, নাছির উদ্দিন মুনির ও আতাউল্লাহ হাবিবী।
দীর্ঘ সময় ধরে নিজেদের মধ্যে আলোচনার পর হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন করেন তারা।
আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অধিবেশনে জামিয়া রহমানিয়া ঢাকার পরিচালক ও বেফাক এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক ১৫১ সদস্য বিশিষ্ট হেফাজত ইসলাম বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে ৩২ জন নায়েবে আমির, ৮ জন যুগ্ম-মহাসচিব এবং ১৮ জন সহকারী মহাসচিবের নামও ঘোষণা করা হয়।
তা ছাড়া মহিবুল্লাহ বাবুনগরীকে সংগঠনের প্রধান করে ২৪ সদস্যের উপদেষ্টা পরিষদও ঘোষণা দেয়া হয়।
নতুন কমিটিতে স্থান পেলেন যারা
আমির: হাফেজ জুনাইদ বাবুনগরী (শায়খুল হাদীস-হাটহাজারী মাদরাসা), নায়েবে আমির: মাওলানা হাফেজ নুরুল ইসলাম (প্রিন্সিপাল-খিলগাও মাদ্রাসা, ঢাকা), মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর (ঢাকা), মাওলানা শায়খ আহমদ (হাটহাজারী মাদরাসা), মাওলানা নুরুল ইসলাম অলিপুরী (প্রিন্সিপাল- মাদরাসা নুরে মদীনা, হবিগঞ্জ), মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী (পরিচালক-জামেয়া ওবায়দিয়া, নানুপুর), আল্লামা মুফতি আহমদুল্লাহ (শায়খুল হাদীস, জামিয়া পটিয়া), আল্লামা আবদুল হামিদ (মুন্সিগঞ্জ), আল্লামা মুফতি আরশাদ রহমানী (পরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা), মাওলানা মুফতি মাহফুজুল হক (বেফাক মহাসচিব), মাওলানা মুহিবুল হক গাছবাড়ী (দরগাহ মাদরাসা, সিলেট), মাওলানা সাজেদুর রহমান (জামিয়া ইউনুছিয়া, বি-বাড়ীয়া), মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী (সভাপতি-ইত্তেফাকুল ওলামা ময়মনসিংহ), মোহাম্মদ ইয়াহইয়া, (হাটহাজারী মাদরাসা), হযরত মাওলানা হাবিবুর রহমান (লালবাগ মাদরাসা, ঢাকা), মাওলানা আবদুর রব ইউসুফী (জামেয়া শায়খ জাকারিয়া, ঢাকা), প্রফেসর ড. আহমদ আবদুল কাদের (ঢাকা), হযরত মাওলানা আবদুল আউয়াল (খতিব ডি আই টি মসজিদ, নারায়নগঞ্জ), প্রফেসর ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন (চট্টগ্রাম), মাওলানা সরোয়ার কামাল আজিজী (পদুয়া মাদরাসা), মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমী (নাজিরহাট মাদরাসা), মাওলানা ফোরকানুল্লাহ খলিল (দারুল মা’আরিফ), মাওলানা মুফতি জসিম উদ্দিন (হাটহাজারী), আল্লামা হাফেজ তাজুল ইসলাম (পীর সাহেব, ফিরোজশাহ), মাওলানা আনোয়ারুল করিম (যশোর), মাওলানা মোশতাক আহমদ (খুলনা), মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া (আরজাবাদ মাদরাসা), মাওলানা আনাস (ভোলা), মাওলানা রশিদ আহমদ (কিশোরগঞ্জ), মাওলানা জাফরুল্লাহ খান (ঢাকা), মাওলানা নুরুল ইসলাম খান (সুনামগঞ্জ), হযরত মাওলানা নেজাম উদ্দিন (নোয়াখালী), মাওলানা আবদুল হালিম (বরিশাল), মাওলানা মোহাম্মদ ইউনুস (রংপুর), মাওলানা জাহেদুল্লাহ (ইছাপুর মাদরাসা)।
মহাসচিব: নূর হোসাইন কাসেমী (বারিধারা, ঢাকা), যুগ্ম মহাসচিব: মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মাওলানা লোকমান হাকীম, মাওলানা নাছির উদ্দিন মুনির, সহকারী মহাসচিব: মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আবদুল বাসেত খান সিরাজী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মহিউদ্দিন ইকরাম, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা জাফর আহমদ, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা হাসান জামিল।
সাংগঠনিক সম্পাদক: মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী সাংগঠনিক সম্পাদক: মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মীর ইদরিস, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা মাসউদুল করিম, মাওলানা শামসুল ইসলাম জিলানী, মাওলানা মুফতি ওমর ফারুক, মাওলানা তাফহীমুল হক, মাওলানা মাহমুদুল আলম, অর্থ সম্পাদক: মাওলানা মুফতি মুনির হোসাইন কাসেমী, সহকারী অর্থ সম্পাদক: মাওলানা হাফেজ মুহাম্মদ ফায়সাল, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা ইলিয়াস হামিদী, মুহাম্মদ আহসানুল্লাহ, প্রচার সম্পাদক: মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সহকারী প্রচার সম্পাদক: মাওলানা ইয়াকুব ওসমানী, মাওলানা ফায়সাল আহমদ, হযরত মাওলানা মুফতি শরীফুল্লাহ, হযরত মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা হাফেজ সায়েমুল্লাহ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: মাওলানা মুফতি হারুন ইজহার, সহকারী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: মাওলানা জুনায়েদ বিন জালাল।
সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক: হযরত মাওলানা হারুন আযিযী নদভী, সহকারী সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা মাহবুবুর রহমান হানিফ, দফতর সম্পাদক: মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব, সহকারী দফতর সম্পাদক: মাওলানা আবু তাহের ওসমানী, মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল, সমাজকল্যাণ সম্পাদক: মাওলানা মুফতি কুতুবউদ্দিন নানুপুরী, সহকারী সমাজকল্যাণ সম্পাদক: মাওলানা হাফেজ সালামতুল্লাহ, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সহকারী আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মোহাম্মদ নিজামউদ্দিন, দাওয়াহ বিষয়ক সম্পাদক: মাওলানা নাজমুল হাসান, সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক: মাওলানা মোশতাকন্নবী কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, তথ্য ও গবেষণা সম্পাদক: মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক: মাওলানা মুফতি মোহাম্মদ আলী, সহকারী ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক: মাওলানা জাকারিয়া মাদানী, মাওলানা গাজী ইয়াকুব, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক: মাওলানা হাফেজ মোহাম্মদ খোবাইব, সহকারী ছাত্র ও যুববিষয়ক সম্পাদক: মাওলানা জিয়াউল হোসাইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মাওলানা হাফেজ হেলাল উদ্দিন নানুপুরী।
