বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে মঙ্গলবার জাতীয় শোক

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০৯:০৪ পিএম

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার রুহের মাগফেরাতের জন্য মঙ্গলবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত