চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সোনালী ব্যাংকের উথলী বাজার শাখায় দিনেদুপুরে ডাকাতির ঘটনায় অজ্ঞাত পরিচয়ের তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সকালে উথলী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দীক বাদী হয়ে জীবননগর থানায় মামলাটি দায়ের করেন। এদিকে ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হতে চললেও কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ।
×
