ঝিনাইদহে বিক্ষোভ

আবাদি জমিতে খাল খননের সিদ্ধান্তের প্রতিবাদ

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১২:৪৩ এএম

ঝিনাইদহের বেশ কয়েকটি গ্রামে আবাদি জমিতে বিএডিসির খাল খননের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

ওই সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।  কর্মসূচিতে সদর উপজেলার বাগডাঙ্গা, নাচনা, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের কয়েকশ কৃষক অংশ নেন।

বাগডাঙ্গা গ্রামের কৃষক মকলেচুর রহমান বলেন, ৪ গ্রামের মধ্যে অবস্থিত বিলে বিএডিসি খাল খননের সিদ্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদি জমি নষ্ট হবে।

নাচনা গ্রামের জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের জমিতে তিনটি ফসল হয়। সরকার যে খাল খননের সিদ্ধান্ত নিয়েছে তাতে আমাদের জমির ফসল হবে না। অনেকেরই ৫ বা ১০ কাঠা জমি আছে। সেখানে খাল খনন করা হলে অনেকে কষ্টে পড়বে।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত