ইথিওপিয়া সংকট

৭৬ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১১:০৩ পিএম

ইথিওপিয়ায় ৭৬ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশটির তাইগ্রে অঞ্চলের প্রধান রাজনৈতিক দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে দুই সপ্তাহের বেশি চলা এ লড়াইয়ে কয়েকশ মানুষ মারা গেছেন এবং হাজারো মানুষ এলাকা ছেড়েছেন।

২০১৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে আবি আহমেদ ক্ষমতায় আসার পর আফ্রিকার এই দেশে রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন শুরু করেন। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠাও করেন। কিন্তু নিজ দেশের উত্তেজনাপূর্ণ অঞ্চল তাইগ্রেতে শান্তি ফেরাতে তেমন পদক্ষেপ না নিয়ে রাজনৈতিক সংস্কারের নামে সেখানকার অধিবাসীদের কোণঠাসা করে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত