রূপগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০১:২৫ পিএম

‘বাড়ি আমার, গাড়ি আমার রাখছি পরিষ্কার নোংরা করছি দেশের মাটি, দেশটি তবে কার? পরিচ্ছন্নতা শুরু হউক আমার থেকে এমন স্লোগানে- বিডিক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার সকালে মুড়াপাড়া এলাকা এ কার্যক্রমে একাত্মতা ঘোষণা করে এ কার্যক্রমে রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।

এ সময় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গবেষক, কলামিস্ট মীর আব্দুল আলীমের নেতৃত্বে সাংবাদিকরা মুড়াপাড়া মঠেরঘাট, রূপগঞ্জ প্রেস ক্লাব চত্বর এলাকা, উপজেলা ভূমি অফিসসহ বেশ কয়েকটি স্থানের অপচনশীল ময়লা- আবর্জনা পরিষ্কার করেন।

এর আগে স্বেচ্ছাসেবীদের মাঝে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাংবাদিক আহমেদ রাসেল, সাইফুল ইসলাম, মাহবুব আলম প্রিয়, রাজ রাশেদ, আতাউর রহমান সানী, ফয়সাল মিয়া, শরীফ মিয়া, মাসুদ পারভেজ, জেলা সমন্বয়ক এসএম বিজয়, উপ-সমন্বয়ক অপু দাস, উপ-সমন্বয়ক রূপগঞ্জ সানজিদা হেনা, কোহিনুর করীম বিথী, জিহাদ হাসান,  হাসান মেহেদী, সৈকত, মেহজাবিন, সাইফুল ভুইয়া, মিজান, অধরা নাজনিন, শারমিন সুলতানা, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। 

সংগঠনটি প্রতি সপ্তাহে শুক্রবার সকালে অথবা বিকেলে দুই ঘণ্টা করে নির্ধারিত এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম করে আসছে। এ পর্যন্ত দেশের ৫৮টি জেলায় তাদের স্বেচ্ছাসেবী টিম রয়েছে। রূপগঞ্জের তাদের কার্যক্রম নতুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত