ঝিনাইদহে আবাদি জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০৪:১০ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার ৫টি গ্রামে আবাদি জমিতে খাল খননের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার হামদরডাঙ্গা গ্রামের মাঠে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় কৃষকরা।

এতে ব্যানার-ফেস্টুন নিয়ে বাগডাঙ্গা, নাচনা, সুরাট, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের শত শত কৃষক-কৃষাণী অংশ নেন।

এ সময় তারা বলেন, ওই ৫ গ্রামের মাঝে অবস্থিত মাঠে বিএডিসি খাল খননের সিদ্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদি জমি নষ্ট হবে। জমি হারিয়ে নিঃস্ব হবে গরিব কৃষক। তাই খাল খনন না করার দাবি জানান তারা। পরে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

পরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কৃষক নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, আমিনুর ইসলাম, আব্দুল আজিজ মন্ডল, জমির হোসেনসহ অনেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত