পিপিপিএ প্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ০৭:১৩ পিএম

সরকারের সচিব ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথোরিটি (পিপিপিএ)-র প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

মঙ্গলবার এই সৌজন্য সাক্ষাতের সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন আমেরিকান অ্যাম্বাসি কর্তৃক পরিচালিত ইউএসএআইডি-র অর্থনৈতিক প্রবৃদ্ধি কার্যালয়ের পরিচালক জন স্মিথ স্ক্রিন।

সাক্ষাৎকালে পিপিপি অথোরিটির প্রধান নির্বাহী সুলতানা আফরোজ বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার অনেক সুযোগ আশা করার কথা ব্যক্ত করেন। সে সঙ্গে তিনি উল্লেখ করে জানান- বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ রোধ ও মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার উল্লেখযোগ্য অবদান রয়েছে। করোনা চলাকালীন এ সময়টাতে মার্কিন রাষ্ট্রদূত বিশেষ ভূমিকা পালন করেছেন।

অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বড় বড় প্রকল্পের কাজ গ্রহণ করার ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারত্বের গুরুত্ব স্বীকার করে প্রশংসা করেছেন। এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি।

এ বৈঠকে পিপিপিএ-র ভূমিকা, দায়িত্ব ও কৃতিত্বের রূপরেখার ওপর একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। উল্লেখ্য, পিপিপিএ কর্তৃক বাংলাদেশে ৭৯টি প্রকল্প চালু রয়েছে যার মধ্যে ৬টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এছাড়া খাদ্য, পরিবহন, কৃষি, পরিবেশ, পর্যটন, স্বাস্থ্য, আবাসনসহ বেশ কিছু সেক্টরে চালু রয়েছে পিপিপিএ প্রকল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত