ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক নেহাল আহমেদ।
বদলির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক নেহাল আহমেদ জানান, করোনো পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া ছিলো চ্যালেঞ্জিং। আমরাই প্রথম ঢাকা কলেজ অনলাইন ক্লাস শুরু করি। যার ধারাবাহিকতায় সবাই আসে। এসময় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, নতুন দায়িত্বে যথাসাধ্য পালনের মাধ্যমে দেশের এ পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করাসহ সার্বিক কাজে তত্ত্বাবধান করব।
কবে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি।
ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে তার স্থালাভিষিক্ত কে হবেন তাও জানা যায়নি।
অধ্যাপক নেহাল আহমেদ ২০১৯ সালের ৫ মে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন।
