সাতক্ষীরায় দিনদুপুরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা নবজাতক চুরি

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১০:৩১ পিএম

সাতক্ষীরার হাওয়ালখালীতে দিনদুপুরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় ১৫ দিনের নবজাতককে চুরির ঘটনা ঘটেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার হাওয়াল খালি গ্রামে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া ওই নবজাতকের নাম সোহান হোসেন। তার বাবার নাম সোহাগ হোসেন ও মায়ের নাম ফাতেমা খাতুন। তাঁরা হওয়াল খালি গ্রামের বাসিন্দা।

সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ ও পরিবারের পক্ষ থেকে ঘটনা জানার পরই তিনি (ওসি) প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এখনও (রাত সাড়ে আটটা) ঘটনাস্থলেই আছেন। ঘটনার তদন্তে সদর থানা-পুলিশ সক্রিয় আছে।

নবজাতকের মা ফাতেমা খাতুন জানান, দুপুরে ক্লান্তির ঘরের বারান্দায় মশারির নিচে ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে যান। ১৫-২০ মিনিট পরে ঘুম থেকে উঠে দেখেন তার ছেলে পাশে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও নবজাতককে খুঁজে পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত