সিরাজগঞ্জে ১০ টাকা কেজির ২৮ বস্তা চাল জব্দ

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০৪:১০ এএম

সরকার কর্র্তৃক দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজির ২৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গত বুধবার শাহজাদপুর উপজেলার জগতলা নতুন বাজার এলাকা দিয়ে পাচারের সময় চালগুলো জব্দ করা হয়।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, উপজেলার জগতলা নতুন বাজার এলাকায় একটি অটোরিকশা থেকে ২৮ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় উপজেলার গালা ইউনিয়নের ভেড়াকোলা গ্রামের তোকান মোল্লার ছেলে আবু সাঈদ (৪৯), জাকির মোল্লার ছেলে শওকত মোল্লা (১৮), মোস্তফা প্রামাণিকের ছেলে মতিউর রহমান (২০) ও আবদুল লতিফ প্রামাণিকের ছেলে মুছাকে (২২)। পরে তাদের তথ্যের ভিত্তিতে কৈজুরি ইউনিয়ন পরিষদের পেছনের গরুরহাট এলাকার কৈজুরি ইউনিয়নের গ্রাম পুলিশ রমজান আলীর ছেলে ধান-চাল ব্যবসায়ী আবদুল মতিনের গুদাম থেকে আরও ৩ বস্তা চাল ও ৩৬টি খালি বস্তা জব্দ করা হয়েছে। জব্দ চালের পরিমাণ ১ হাজার ৫২৬ কেজি বলে জানান ওসি।

আটক অটোচালকরা জানান, অটোরিকশাপ্রতি ২৫০ টাকা ভাড়ায় তারা এ চাল কৈজুরি ইউনিয়ন পরিষদের পেছনের গরুরহাট এলাকায় অবস্থিত কৈজুরি ইউনিয়নের গ্রামপুলিশ রমজান আলীর ছেলে ধান-চাল ব্যবসায়ী আবদুল মতিনের গুদাম থেকে ভেড়াকোলা গ্রামে ফেয়ার প্রাইজের চালের ডিলার আমিন উদ্দিনের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত