চলতি শীতে প্রথমবারের মতো দেশের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার দিবাগত রাতে দেশের উত্তরাঞ্চলসহ রাজধানীতেও শীত বাড়বে। রাতের তাপমাত্রা এক লাফে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
রবিবার সকালে কুয়াশার পরিমাণও বাড়তে পারে। সেই সঙ্গে তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
