দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে দলীয় নেতা খাজা মঈন উদ্দিন চিশতিকে মেয়রপদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। খাজা উপজেলা যুবলীগের সভাপতি।
তিনি পার্বতীপুর-ফুলবাড়ী (দিনাজপুর-৫) আসনের সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির ছোট ভাই।
ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন বলেন, দল থেকে মো. খাজা মঈন উদ্দিন চিশতিকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। আমরা নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
ফুলবাড়ী পৌরসভার নির্বাচনে আগামী ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩ ডিসেম্বর মনোনয়পত্র বাছাই, ১০ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্টিত হবে। ফুলবাড়ী পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। মোট ভোটার ২৭ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫৫২ ও মহিলা ভোটার ১৪ হাজার ৩৮৯ জন।
