রাজধানীতে মাদক বিক্রি-সেবনের দায়ে গ্রেপ্তার ৬৬

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০৩:৩২ পিএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২১৮১ পিস ইয়াবা, ১০ গ্রাম ১০৩৮ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৫৫৫ গ্রাম ৩৫ পুরিয়া গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত