গত ২৯ নভেম্বর Safety and Efficacy of curcumin based formulated food on Premenstrual Syndrome Symptoms” A randomized, double-blind Placebo-controlled’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফল প্রকাশ করা হয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে।
মাসিকের সময় ব্যথা প্রশমনে ‘ফাংশনাল ফুড এর কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশ্যেই এ গবেষণা পরিচালিত হয়। ফাংশনাল ফুড মাসিক স্বাস্থ্য সমস্যায় যেমন কার্যকরী তেমনি কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এ গবেষণা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের অধ্যাপক ড. খালেদা ইসলাম এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সের অধ্যাপক ড. এ.কে. ওবায়দুল হক।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, দেশের খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপকবৃন্দ এবং জাতি সংঘের খাদ্য ও কৃষিসংস্থা ও ইউনিসেপ’র বিশেষজ্ঞ সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বিজ্ঞানীগণ। অনুষ্ঠানটি রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বার্ক) অনুষ্ঠিত হয়।
