নোয়াখালীতে মানববন্ধন

পোলট্রি খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১১:৩৮ পিএম

নোয়াখালীতে পোলট্রি খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খামারিরা। জেলা পোলট্রি খামার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে জেলার নয়টি উপজেলার কয়েকশ পোলট্রি খামারি অংশ নেন।

খামারিরা সকালে জেলার বিভিন্ন স্থান থেকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেত হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা নোয়াখালী প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা পোলট্রি খামার অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে পোলট্রি মুরগির বাচ্চার দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে পোলট্রি খাদ্য ও ওষুধের দামও বৃদ্ধি পেয়েছে। অনেকে খামারিরা লোকসান দিতে দিতে নিঃস্ব হয়ে গেছেন। পরে মানববন্ধনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত