অবৈধভাবে সীমান্ত অতিক্রম, নভেম্বরে ২২৮ জন আটক

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০১:০৮ এএম

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে নভেম্বর মাসে বাংলাদেশি ২২৮ ও ভারতীয় ৯ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময় বিজিবি সাড়ে ৮৫ কোটি টাকার সমপরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে। গতকাল মঙ্গলবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, গত নভেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযানে জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৫ লাখ ১১ হাজার পিস বার্মিজ ইয়াবা, ৬৩ হাজার ৭৭১ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ১২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৯৫৬ ক্যান বিয়ার, ১ হাজার কেজি গাঁজা, ১ কেজি ৬০ গ্রাম হেরোইন, ৬ হাজার ৩৭৪টি উত্তেজক ইনজেকশন, ১ লাখ ১৮ হাজার ৫৯৩ পিস অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২ লাখ ১৯ হাজার ১৯১ পিস অন্যান্য ট্যাবলেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত