বাংলা টিভির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ নিশাদ দস্তগীরের মা সৈয়দা নিলুফার ইয়াজদানি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বিকালে রাজধানী ঢাকার আল হেলাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৫ পূত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কয়েক দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। তবে খুব দ্রুতই তিনি সেরে ওঠেন এবং তিন দিন পর চিকিৎসকরা বিপদমুক্ত বলে জানিয়েছিলেন।
কিন্তু মঙ্গলবার হঠাৎ তার শারিরীক অবস্থার অবনতি হয়।
বুধবার বাদ জোহর উত্তরা ৪ নম্বর সেক্টর জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
ময়মনসিংহ শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম নেন ইয়াজদানী। বৈবাহিক সূত্রে চট্টগ্রামে অবস্থানকালে তিনি মুক্তিযুদ্ধের নানা পর্যায়ে জড়িয়ে পড়েন এবং চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন বলে পরিবার সূত্র জানায়।
