গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবগঠিত কমিটি।
গতকাল বুধবার দুপুরে সংগঠনের সভাপতি মো. বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ মান্নান কচির নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। পরে সেখানে নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সভাপতি মো. বজলুর রহমান। এ সময় ঢাকা উত্তর আওয়ামী লীগের সহসভাপতি জাহানারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান হাবিব এমপি, মতিউর রহমান মতি, জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক প্রলয় সমাদ্দার বাপ্পি, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাজমুল আলম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
