রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুনুর রশীদের প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর গত বুধবার জেলা পুলিশ কর্তৃপক্ষ তাকে লাইনে ক্লোজ করেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তাহেরপুর বাজারের একটি মোবাইল ফোনের দোকানে ঢুকে চাঁদা দাবি করেন এএসআই হারুন। জ্বলন্ত সিগারেট মুখে রেখে তিনি দোকানদারের সঙ্গে দরদামের পর দুই হাজার টাকা দেয়। পরে টাকা গুণে দেখে তিনি আরও টাকা দাবি করেন। পুরো টাকা নিয়েই তিনি একপর্যায়ে দোকান ত্যাগ করেন।
বিষয়টি সম্পর্কে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, বিষয়টি নজরে আসার পর পুলিশ সুপারের নির্দেশে তাহেরপুর ফাঁড়ি থেকে এএসআই হারুনকে লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। জেলা পুলিশের একটি দল ঘটনাটি তদন্ত করছে। অপরাধ প্রমাণিত হলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
