গ্রেপ্তার নেতাকর্মীদের খোঁজ নিতে কেন্দ্রীয় কারাগারে ইশরাক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৯:৪৭ পিএম

গ্রেপ্তার নেতাকর্মীদের দেখতে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন বিএনপির পররাষ্ট্রবিষয়ক উইংয়ের সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে করোনা মহামারির কারণে কারা কর্তৃপক্ষ তাকে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি।

বৃহস্পতিবার দুপুরে তিনি কেন্দ্রীয় কারাগারে যান বলে দেশ রূপান্তরকে জানান ইশরাকের প্রেসসচিব সুজন মাহমুদ।

সুজন মাহমুদ বলেন, ১২ নভেম্বর রাজধানীতে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার হওয়া দলের নেতাকর্মীদের দেখতে এবং সার্বিক খোঁজখবর নিতে কেন্দ্রীয় কারাগারে যান ইশরাক হোসেন। তবে বন্দী নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে কারাগারের প্রধান ফটকের সামনে কিছুক্ষণ অবস্থান করে তাদের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি। বন্দীদের সঙ্গে সদয় আচরণের জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানান ইশরাক হোসেন। এ সময় প্রায় ৫০ বন্দীকে আর্থিক সহায়তা প্রদান করে আসেন তিনি।

সুজন বলেন, বন্দীদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে কারা কর্তৃপক্ষ ইশরাককে জানিয়েছেন, করোনা মহামারির কারণে দেশের কারাগারগুলোতে বন্দীদের সাক্ষাৎ বিনিময় বর্তমানে বন্ধ রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত