জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা: বামজোট

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১০:১৪ পিএম

ঢাকায় পুলিশের পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট নেতারা।

তারা বলেন, ক্ষমতাসীন এ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে দুঃশাসন টিকিয়ে রাখতে জনগণের মিছিল, সভা, সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোটের নেতার এসব বলেন

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, ‘৩০ ডিসেম্বর পুলিশ-আমলাদের সহযোগিতায় দিনের ভোট রাতে সম্পন্ন করে ভোট ডাকাতির মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে। সরকার তাদের  দুঃশাসন টিকিয়ে রাখতে জনগণের মিছিল, সভা, সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছিল। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে সময় জনগণ সভা, সমাবেশ করতে পুলিশী অনুমোদনের তোয়াক্কা করেনি। আজো ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণ রাজপথের লড়াইয়ে কোনো অনুমতির তোয়াক্কা করবে না’।

নেতৃবৃন্দ অবিলম্বে সভা-সামাবেশে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ‘সরকারের এই অবৈধ নির্দেশ প্রত্যাখ্যান করেই জনগণের লড়াই চলবে’।      

×
সর্বশেষ সর্বাধিক পঠিত