মৃত ছেলের ছবিসহ ফেইসবুক অ্যাকাউন্ট হারিয়ে দিশেহারা মা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১০:৩২ পিএম

ইংল্যান্ডের এক নারীর ফেইসবুক অ্যাকাউন্ট ডিলিট করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি। ওই অ্যাকাউন্টে তার প্রয়াত ছেলের ছবি এবং কিছু ভিডিও ছিল।

এই ঘটনার পর নিকি ম্যাসি নামের ওই নারী মুষড়ে পড়েছেন। ফেইসবুকের কমিউনিটি সংক্রান্ত কোনো নিয়ম তিনি ভঙ্গ করেননি বলে দাবি করেছেন।

নিকি বেশি বিপদে পড়েছেন আপিলের সুযোগ না থাকায়। অ্যাকাউন্ট ডিলিটের বার্তা পাঠানোর সময় ফেইসবুক আপিলের কোনো অপশনই রাখেনি।

কেমব্রিজ সিটি কাউন্সিলের লেবর কাউন্সিলর নিকি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ফেইসবুকের সব নিয়মকানুন তিনি সর্বোচ্চ সতর্কতায় মেনে চলেছেন। তবু তার অ্যাকাউন্ট গায়েব হয়ে গেল।

‘সোমবার সন্ধ্যায়ও আমি ফেইসবুকে ঢুকেছি। সব ঠিক ছিল। রাতে ঘুমানোর আগে ঢুকতে গিয়ে দেখি পারছি না। তখন ব্লকের মেসেজ পাই।’

নিকি জানিয়েছেন, তিনি নারীদের পরিচালিত একটি ফেইসবুক পেজের মডারেটর ছিলেন। ওই পেজের দায়িত্বে যারা ছিলেন, তাদের সবাইকে ফেইসবুক নিষিদ্ধ করেছে।

পেজ সংক্রান্ত কোনো ত্রুটির কারণে তার এমন পরিণতি হতে পারে বলে নিকির ধারণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত