মানিকগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০৪:২৭ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। 

শুক্রবার দুপুর সোয়া ৩ টার দিকে ইউনিয়নের মূলকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাসমত উল্লাহ।

তিনি বলেন, দুপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ছয় এবং হাসপাতালে একজন মারা যায়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত