প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন করছে আহমদিয়া মুসলিম জামাত, ঢাকা। ১৯২০ সালে ঢাকায় সংগঠনটি প্রথম প্রতিষ্ঠিত হয়। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আজ শনিবার রাজধানীর দারুত তবলিগ কমপ্লেক্সে বিশেষ ভার্চুয়াল জলসার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার আহমদিয়া মুসলিম জামাত ঢাকার পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জলসার উদ্বোধনী অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ৯টায় এবং শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। আর সমাপ্তি অধিবেশন শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে এবং শেষ হবে ৫টা ৩০ মিনিটে।
করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে জলসার সার্বিক কার্যক্রম ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। তবে সরাসরি যোগদানের সুযোগও রয়েছে। ভক্তদের শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জলসায় অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
