জয়িতা পুরস্কার পেলেন রাজশাহীর আলোচিত হকার সেই খুকি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০৯:৪৬ পিএম

রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি আলোচনায় এসেছেন। এবার তিনি পেলেন রাজশাহী জেলার জয়িতার পুরস্কার।

বুধবার খুকিসহ ১০ জনকে জয়িতা হিসেবে পুরস্কৃত করা হয়। দেওয়া হয় সংবর্ধনা। বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর সপুরায় মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন- সমাজসেবী শাহিন আক্তার রেনী, অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত