ব্রাহ্মণপাড়া উপ-নির্বাচনে ডিউটিরত দেড়শ’ পুলিশ অসুস্থ হয়ে হাসপাতালে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১২:৩২ পিএম

ব্রাহ্মণপাড়া উপ-নির্বাচনে ডিউটিরত দেড়শ’ পুলিশ সদস্য একসঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের প্রায় দেড় শতাধিক সদস্য স্থানীয় একটি রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অসুস্থ পুলিশ সদস্যদের তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা করে। গুরুতর অসুস্থ ৪৮ জন পুলিশ সদস্যকে এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে রাত প্রায় ১টার দিকে জেলা সিভিল সার্জন  ডা. মো. নিয়াতুজ্জামান ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাবতীয় চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে উপস্থিত হন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু জানান, বিষয়টি তদন্ত করা হবে। তবে অসুস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রাহ্মণপাড়া কুমিল্লা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত